সাতক্ষীরায় প্রতিপক্ষের হামলায় আ. লীগের দুজন আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার নকিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কেন্দ্রে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী শফিউল আযম লেনিনের পক্ষে ব্যানার টানানোর সময় প্রতিপক্ষের হামলায় আওয়ামী লীগের দুই কর্মী আহত হয়েছেন।

আহত দুজন হলেন উপজেলার নকিপুর গ্রামের মুজিবর রহমান গাজী ও তাঁর ছোট ভাই হাফিজুর রহমান গাজী।

বিদ্রোহী প্রার্থী শফিউল আযম লেনিন অভিযোগ করেন, তাঁর সমর্থক ওই কেন্দ্রে তাঁর প্রতীকের (চিংড়ি) ব্যানার টানাচ্ছিলেন। এ সময় স্থানীয় আওয়ামী লীগের সমর্থিত আনিছুজ্জামান ও সাংসদ স ম জগলুল হায়দারের মদদপুষ্ট লোকেরা তাঁদের বেধড়ক মারপিট করে।

তবে জানতে চাইলে স্থানীয় সাংসদ স ম জগলুল হায়দার মারপিটের ঘটনা সম্পর্কে কিছু জানেন না বলে দাবি করলেন।  

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছগির মিঞা জানান, বিষয়টি সম্পর্কে কেউ অভিযোগ করেনি। তিনি খোঁজ নিয়ে দেখবেন।