সাতক্ষীরায় ফেনসিডিলসহ আটক ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতক্ষীরার সদর উপজেলার ভোমরা স্থলবন্দর সড়কের আলিপুর চেকপোস্ট এলাকা থেকে গতকাল সোমবার দিবাগত রাতে এক হাজার বোতল ফেনসিডিল উদ্ধার করেছে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।

গতকাল দিবাগত রাত একটার দিকে উদ্ধার অভিযান শুরু হয়। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে বাদশা মৃধা (৩০) ও রাজু হোসেন (১৮) নামের দুই ব্যক্তিকে আটক করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে মামলা করার প্রস্তুতি চলছে।

প্রথম আলোকে দেওয়া সাতক্ষীরা জেলা ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা এ কে এম আজমল হুদার ভাষ্য, সীমান্ত থেকে ফেনসিডিলের বড় একটি চালান ঢাকায় যাচ্ছে—এমন খবরের ভিত্তিতে চালভর্তি একটি কাভার্ড ভ্যানে তল্লাশি চালানো হয়। এ সময় চালের মধ্যে লুকিয়ে রাখা এক হাজার বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করা হয়। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুজনকে আটক করা হয়েছে।

আটক হওয়া ব্যক্তিদের দাবি, তাঁরা ভারত থেকে আমদানি করা চাল নিয়ে ঢাকায় যাচ্ছিলেন। কাভার্ড ভ্যানে থাকা ফেনসিডিলের বিষয়ে কিছুই জানেন না।