সাতক্ষীরায় ফের সাক্ষ্য গ্রহণ শুরু হচ্ছে আজ
সাতক্ষীরা ৭ নীলডুমুর রাইফেল ব্যাটালিয়নে বিদ্রোহের মামলায় আজ রোববার থেকে আবারও সাক্ষ্য নেওয়া শুরু হচ্ছে। এ পর্যায়ে সাতক্ষীরা ৪১ রাইফেল ব্যাটালিয়ন সদর দপ্তরে স্থাপিত বিশেষ আদালত-১-এ আসামিদের উপস্থিতিতে ২৬ জনের সাক্ষ্য নেওয়া হবে।৭ নীলডুমুর রাইফেল ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. বদরুল আলম জানান, মামলার ৬০ আসামিকে সাতক্ষীরা জেলা কারাগার থেকে বিশেষ আদালতে আনা হবে।গত বছরের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি পিলখানায় বিডিআরের সদর দপ্তরে বিদ্রোহ হয়। এর জের ধরে সািতক্ষীরার ৭ ও ৪১ রাইফেল ব্যাটালিয়নের জওয়ানেরাও ওই বিদ্রোহে অংশ নেন। এ অভিযোগে গত ৭ ডিসেম্বর ৭ রাইফেল ব্যাটালিয়নের ৬০ জন বিডিআর সদস্যের বিচার শুরু হয়। গত ২১ জানুয়ারি ১৫ জনের সাক্ষ্য গ্রহণ শেষে ২১ মার্চ সকাল ১০টা পর্যন্ত আদালত মুলতবি ঘোষণা করা হয়।সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বিডিআরের মহাপরিচালক মেজর জেনারেল মইনুল ইসলাম আদালতে সভাপতিত্ব করবেন।