সাতক্ষীরায় বজ্রপাতে একজন নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাতক্ষীরায় গত রোববার বিকেলে হঠাৎ ঝড়ে কয়েকটি বসতঘর ও গাছের ক্ষতি হয়েছে। এ সময় বজ্রপাতে এক তরুণ নিহত ও অপর একজন আহত হয়েছে।বজ্রপাতে নিহত হওয়া তরুণের নাম বুলবুলি মোড়ল (৩০)। তাঁর বাড়ি আশাশুনি উপজেলার খড়িয়াটি গ্রামে। আহত ব্যক্তির নাম হামিদুল্লাহ মোড়ল। তিনি বুলবুলির চাচাতো ভাই। তাঁকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।বজ্রপাতে আহত হামিদুল্লাহ মোড়ল জানান, রোববার তিনি ও তাঁর চাচাতো ভাই বুলবুলি পাশের ঝাঁবুনিয়া বিলে মহিষ চরাতে যান। বিকেল পাঁচটার দিকে বৃষ্টি শুরু হলে তাঁরা পাশের একটি ঘরে আশ্রয় নেন। বিকেল সাড়ে পাঁচটার দিকে ওই ঘরের ওপর হঠাৎ বজ্রপাত হলে বুলবুলি মারা যান। বজ্রপাতে তাঁর পিঠ ও পা ঝলসে গেছে।