সাতক্ষীরায় বজ্রপাতে একজনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতক্ষীরার আশাশুনি উপজেলায় বজ্রপাতে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আজ শুক্রবার সকালে মাদিয়ার বিলে এই ঘটনা ঘটে।

মারা যাওয়া ব্যক্তির নাম মনোহর মন্ডল (৬৫)। তাঁর বাড়ি উপজেলার বড়দল ইউনিয়নের মাদিয়া গ্রামে।

পরিবার ও এলাকাবাসীর ভাষ্য, সকালে মাদিয়ার বিলে যান মনোহর মন্ডল। এ সময় ঝড়বৃষ্টি শুরু হয়। বজ্রপাত হলে ঘটনাস্থলেই মারা যান তিনি।

আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান মুন্সি বলেন, বজ্রপাতে একজন মারা গেছেন বলে শুনেছেন তিনি।