সাতক্ষীরায় বজ্রপাতে কৃষকের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতক্ষীরা সদর উপজেলার পাথরঘাটা গ্রামে গতকাল শনিবার দুপুরে বজ্রপাতে এক কৃষকের মৃত্যু হয়েছে। তাঁর নাম লুৎফর রহমান (৪৫)। তিনি সদর উপজেলার ঝাউডাঙা ইউনিয়নের দেওয়ান আলীর ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুর ১২টার দিকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি চলাকালে গরু আনতে বাড়ির পাশে মাঠে যাচ্ছিলেন। এ সময় বজ্রপাতে তাঁর মৃত্যু হয়। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমানুল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।