সাতক্ষীরায় বজ্রপাতে নারী নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আশাশুনি উপজেলায় একটি বেসরকারি উন্নয়ন সংস্থার কর্মী মালতী রাজবংশী (৪৫) বজ্রপাতে নিহত হয়েছেন। আজ রোববার সকাল সাড়ে আটটার দিকে ঝড়ের সঙ্গে আকস্মিক বজ্রপাতে নিজ বাড়ির উঠানে তিনি নিহত হন। নিহত মালতী রাজবংশী আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়নের তুয়ারডাঙ্গা গ্রামের তারাপদ রাজবংশীর মেয়ে।

আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আছাদুজ্জামান মুন্সি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেছেন, নিহত মালতী নিজ বাড়িতে এক থাকতেন। তিনি বেসরকারি উন্নয়ন সংস্থা সুশীলনের কর্মী হিসেবে কাজ করতেন। সকালে তিনি বাড়ির উঠানে দাঁড়িয়ে ছিলেন। ঝড়ের সঙ্গে আকস্মিক বজ্রপাতে তাঁর মৃত্যু হয়।