সাতক্ষীরায় বাইপাস সড়কের নির্মাণকাজ উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবশেষে সাতক্ষীরার মানুষের দীর্ঘদিনের স্বপ্ন শহরের বাইপাস সড়কের নির্মাণকাজ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টায় প্রধান অতিথি হিসেবে এর উদ্বোধন করেন সাতক্ষীরা-২ আসনের সাংসদ মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ।
সাতক্ষীরা সড়ক ও জনপথ (সওজ) বিভাগের আয়োজনে সাতক্ষীরা মেডিকেল কলেজসংলগ্ন সড়কের পাশে নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।
সওজের নির্বাহী প্রকৌশলী মঞ্জুরুল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সাতক্ষীরা মেডিকেল কলেজের অধ্যক্ষ কাজী হাবিবুর রহমান, সাতক্ষীরা পৌর মেয়র তাসকিন আহমেদ চিশতি, অতিরিক্ত পুলিশ সুপার কে এম আরিফুল হক, বিশিষ্ট সমাজসেবক আবুল কালাম, জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক শেখ নুরুল হক, উপবিভাগীয় প্রকৌশলী সৈয়দ গিয়াস উদ্দিন, কাজী আরিফ আহমেদ প্রমুখ।