সাতক্ষীরায় বাস খাদে, নিহত ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতক্ষীরার তালা উপজেলার সুভাষিণী এলাকায় যাত্রীবাহী বাস খাদে পড়ে তিন যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ২৫ যাত্রী। আজ রোববার বেলা ১১টার দিকে সাতক্ষীরা-খুলনা সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে একজনের পরিচয় মিলেছে। তিনি চম্পা রানী মণ্ডল (২২)। তাঁর বাড়ি খুলনা জেলার ডুমুরিয়ায়।

তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.রেজাউল ইসলামের ভাষ্য, বাসটি খুলনা থেকে সাতক্ষীরায় আসছিল। সুভাষিণী এলাকায় পৌঁছালে বাসটির চালক নিয়ন্ত্রণ হারায়। এতে বাসটি সড়কের পাশে পড়ে যায়।

ওসি রেজাউল আরও বলেন, নিহত বাকি দুই যাত্রীর পরিচয় জানার চেষ্টা চলছে। আহতদের সাতক্ষীরা সদর হাসপাতাল ও তালা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।