সাতক্ষীরায় বিজিবি বিএসএফের পতাকা বৈঠক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাতক্ষীরার মাদরা সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় সীমান্ত রক্ষীবাহিনীর (বিএসএফ) মধ্যে ব্যাটালিয়ন পর্যায়ের পতাকা বৈঠক গতকাল বৃহস্পতিবার সকালে অনুষ্ঠিত হয়েছে।
কলারোয়া উপজেলার কাকডাঙ্গা বিওপি ক্যাম্পের সুবেদার শেখ ফয়েজউদ্দিন হাসান জানান, বৈঠকে বাংলাদেশের পক্ষে ১০ সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন বিজিবির ৩৮ ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল শাহজাহান সিরাজ ও ভারতের পক্ষে আট সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্বে ছিলেন বিএসএফের ১৫২ ব্যাটালিয়ন কমান্ড্যান্ট হারমিত সিং।
বৈঠকে সীমান্তে নারী ও শিশু পাচার বন্ধ, মাদকদ্রব্য পাচার প্রতিরোধ, চোরাচালান প্রতিরোধ, সীমান্ত এলাকায় নিজ নিজ দেশের ভেতর সড়ক ও কালভার্ট নির্মাণসহ আইনশৃঙ্খলা নিয়েআলোচনা হয়।