সাতক্ষীরায় বিডিআর বিএসএফ বৈঠক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতক্ষীরার কলারোয়া উপজেলার চান্দুড়িয়া সীমান্তে বিডিআর ও বিএসএফের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলার গোয়ালপাড়ায় এ বৈঠক অনুষ্ঠিত হয়।বিডিআর জানায়, গতকাল বেলা ১১টা ১০ মিনিটে উপজেলার চান্দুড়িয়া সীমান্তের মেইন পিলার ১৭-এর সাবপিলার ৭-এর পাশে গোয়ালপাড়ায় বৈঠক শুরু হয়। বৈঠকে চান্দুড়িয়া বিডিআর ক্যাম্পের সুবেদার মুজিবুর রহমানের নেতৃত্বে সাত সদস্যের প্রতিনিধিদল এবং ভারতের গোবরা বিএসএফের ক্যাম্পের সাব-ইন্সপেক্টর রামদাসের নেতৃত্বে সাত সদস্যের প্রতিনিধিদল উপস্থিত ছিল।