সাতক্ষীরায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতক্ষীরা সদরের শ্যালে গ্রামে গত বুধবার রাতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক শিশুশ্রমিকের মৃত্যু হয়েছে।নিহত শিশুশ্রমিকের নাম আবু তালেব (১৩)। সে শ্যালে গ্রামের আবদুল মাজেদের ছেলে।আবদুল মাজেদ অভিযোগ করেন, প্রতিবেশী খাদিউর রহমান ধান ঝাড়ার মেশিনে অবৈধভাবে বিদ্যুৎ সংযোগ নেন। ওই মেশিন দিয়ে বুধবার রাতে তাঁর ছেলে আবদুল তালেব ধান ঝাড়ছিল। একপর্যায়ে অসাবধানতাবশত বিদ্যুতের তারে জড়িয়ে তার মৃত্যু হয়। এ ব্যাপারে খাদিউর রহমানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও কথা বলা সম্ভব হয়নি।সাতক্ষীরা সদর থানার কর্তব্যরত কর্মকর্তা গঙ্গা রানী অধিকারী বলেন, এ ব্যাপারে থানায় কেউ অভিযোগ করেনি।