সাতক্ষীরায় ভূমিহীন নেতা গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার ঝায়ামারি গ্রামের ভূহিহীন নেতা ওহাব আলী পেয়াদাকে পুলিশ গত শনিবার রাতে গ্রেপ্তার করেছে। তবে ওহাব আলীর দাবি, তাঁকে ফাঁসানোর জন্য গ্রেপ্তার করা হয়েছে। কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন জানান, থানা ও ডিবি পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে রাতে ঝায়ামারি চিংড়িঘের থেকে ওহাব আলীকে গ্রেপ্তার করে। পরে তাঁর চিংড়িঘেরের বাসা থেকে দেশে তৈরি একটি রিভলবার, রিভলবারের দুটি ও বন্দুকের চারটি গুলি উদ্ধার করা হয়।