সাতক্ষীরায় মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের পুনর্বাসন ও জীবন-জীবিকার নিরাপত্তার দাবিতে আইলার দুই বছর পূর্তির দিনে গতকাল বুধবার সকাল নয়টায় সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে মানববন্ধন করা হয়।বেসরকারি সংস্থা স্বদেশ-এর আয়োজনে মানববন্ধন শেষে বক্তব্য দেন অধ্যক্ষ আশেক-ই-এলাহী, পৌর কমিশনার শফিক-উদ-দৌলা, সুধাংশু শেখর সরকার, জ্যোৎস্না দত্ত, আবু কাজী, প্রতিবন্ধী আবুল কালাম প্রমুখ। মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেওয়া হয়।দুর্গত মানুষের জীবন-জীবিকার নিরাপত্তা, ক্ষতিগ্রস্ত এলাকার শিক্ষার্থীদের শিক্ষাজীবনে ফিরে যাওয়ার ব্যবস্থাসহ অবিলম্বে দুর্যোগব্যবস্থাপনা আইন কার্যকর করার দাবি জানিয়েছে আরেকটি সংগঠন। সাতক্ষীরা প্রেসক্লাবে গতকাল দুপুর ১২টায় বেসরকারি সংস্থা প্রগতি সংবাদ সম্মেলনে এ দাবি জানায়।