সাতক্ষীরায় মোটরসাইকেল আরোহী নারী নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাতক্ষীরায় ট্রাকের ধাক্কায় মেরিনা সুলতানা (৩০) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ বুধবার রাত সাড়ে আটটার দিকে সাতক্ষীরা শহরের নিউমার্কেট এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মেরিনা সুলতানা যশোর জেলার ঝিকরগাছা উপজেলার সদরের জাহিদুল ইসলামের স্ত্রী।
প্রত্যক্ষদর্শীরা জানান, আজ রাত আটটার দিকে কালীগঞ্জ থেকে আসা একটি দ্রুতগামী ট্রাক শহরের নিউমার্কেট এলাকায় পৌঁছানোর পর একটি মোটরসাইকেলে পেছন দিক থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী মেরিনা সুলতানা মারা যান।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক শেখ বলেন, নিহত নারীর মৃতদেহ উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।