সাতক্ষীরায় যুবলীগ নেতাসহ গ্রেপ্তার ৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতক্ষীরা জেলা যুবলীগের সভাপতি আবদুল মান্নান ও জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আমিনুর রহমানসহ আওয়ামী লীগ ও ছাত্রলীগের পাঁচ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

গতকাল বুধবার বেলা দুইটার দিকে সাতক্ষীরা শহরের সিটি কলেজ চত্বর থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হওয়া অন্যরা হলেন, কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক আনিছুর রহমান, আওয়ামী লীগের কর্মী আবদুল গফুর ও ছাত্রলীগের কর্মী সাদিউল আরেফিন। সদর থানার ওসি ইনামুল হক জানান, পুলিশের ওপর হামলার চেষ্টা ছাড়াও তাঁদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ রয়েছে।