সাতক্ষীরায় যৌথ বাহিনীর অভিযানে গ্রেপ্তার ১০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যৌথ বাহিনী সাতক্ষীরার বিভিন্ন স্থান থেকে জামায়াত-শিবিরের কর্মী সন্দেহে ১০ জনকে গ্রেপ্তার করেছে। গতকাল বুধবার রাতে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন সাতক্ষীরা সদর উপজেলার আগরদাঁড়ি এলাকার আবদুস সালাম, কলারোয়া উপজেলার ওয়ারিয়া গ্রামের সামিউল ইসলাম ও পাথরঘাটা গ্রামের জাহিদ হাসান; কালীগঞ্জ উপজেলার চালিতাবাড়িয়া গ্রামের মুছাফির গাজী ও মৌতলা গ্রামের আকবর মল্লিক; দেবহাটা উপজেলার সুশীগাতি গ্রামের মতিউর রহমান, টাউনশ্রীপুর গ্রামের আবুল হোসেন, ভাতশালা গ্রামের আবদুল্লাহ আল মামুন ও দাঁতপুর গ্রামের শাহাবুল ইসলাম এবং শ্যামনগর উপজেলার বাধঘাটা গ্রামের আবদুল হামিদ মোল্লা।

সাতক্ষীরা গোয়েন্দা বিভাগের পরিদর্শক (ডিএসবি) আযম খানের দাবি, গ্রেপ্তার ব্যক্তিরা জামায়াত-শিবিরের কর্মী। তাঁদের বিরুদ্ধে সরকারি কজে বাধা দান, গাছ কেটে সড়ক অবরোধ ও নাশকতা সৃষ্টির অভিযোগ রয়েছে।