সাতক্ষীরায় যৌথ বাহিনীর অভিযানে গ্রেপ্তার ৯
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাতক্ষীরায় যৌথ বাহিনী অভিযান চালিয়ে নয়জনকে গ্রেপ্তার করেছে।গতকাল সোমবার রাতে জেলার কলারোয়া, কালীগঞ্জ, তালা ও দেবহাটা উপজেলা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
সাতক্ষীরা গোয়েন্দা বিভাগের পরিদর্শক আযম খান ‘প্রথম আলো’কে জানান, গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে মো. আকরামুজ্জামান বিএনপির এবং বাকিরা জামায়াত-শিবিরের কর্মী।গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে সড়কের পাশের গাছ কেটে সড়ক অবরোধ, পুলিশের সরকারি কাজে বাধা দেওয়া ও নাশকতা সৃষ্টির অভিযোগ রয়েছে।