সাতক্ষীরায় যৌথবাহিনীর অভিযানে আটক ৩৪
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাতক্ষীরা জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে নাশকতার পরিকল্পনার অভিযোগে ৩৪ জনকে আটক করেছে যৌথবাহিনী। গতকাল শুক্রবার রাত থেকে আজ শনিবার সকাল পর্যন্ত তাঁদের আটক করা হয়।
আটক ব্যক্তিদের মধ্যে তিনজন শিবিরকর্মী এবং বাকিরা বিভিন্ন মামলার আসামি।
সাতক্ষীরা গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক ইনামুল হকের ভাষ্য, সাতক্ষীরা সদর থানা থেকে ১০ জন, কলারোয়ায় চারজন, তালায় তিনজন, কারিগঞ্জে পাঁচজন, শ্যামনগরে সাতজন, আশাশুনিতে দুজন, দেবহাটায় দুজন ও পাটকেলঘাটা থানা থেকে একজনকে আটক করে। আটক ব্যক্তিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।