সাতক্ষীরায় রায় ২ মার্চ, ১৬ মার্চ জামালপুরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিডিআর বিদ্রোহের মামলায় সাতক্ষীরার ৪১ রাইফেল ব্যাটালিয়নের অভিযুক্ত ১০৫ জওয়ানের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ ও যুক্তিতর্ক গত বুধবার শেষ হয়েছে। আগামী ২ মার্চ রায় ঘোষণা করা হবে। এ ছাড়া জামালপুরে ৬ রাইফেল ব্যাটালিয়নের মামলার রায়ের দিন ধার্য করা হয়েছে আগামী ১৬ মার্চ।সাতক্ষীরায় বর্ডার গার্ড বাংলাদেশের ৪১ ব্যাটালিয়নের সদর দপ্তরে স্থাপিত বিশেষ আদালত-১২-তে দ্বিতীয় দফায় চতুর্থ দিনের বিচারকাজ শুরু হয় বুধবার সকাল ১০টায়। অভিযুক্ত ১০৫ জনের বিরুদ্ধে বুধবার পর্যন্ত মোট ৪৭ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়। এরপর আদালতে সাফাই সাক্ষীদের সাক্ষ্য, আসামিদের আত্মপক্ষ সমর্থন করে লিখিত বক্তব্য পেশ ও যুক্তিতর্ক উপস্থাপন করা হয়। পরে বিকেল তিনটার দিকে আগামী ২ মার্চ রায় ঘোষণার তারিখ ধার্য করে ওই দিন পর্যন্ত আদালত মুলতবি ঘোষণা করা হয়।জামালপুরে বিডিআর বিদ্রোহের মামলার রায়ের দিন ধার্য করা হয়েছে আগামী ১৬ মার্চ। টানা ৭৬ দিন মুলতবি থাকার পর বিশেষ আদালত-১৭-এর কার্যক্রম বুধবার সকাল আটটায় জামালপুর ৬ রাইফেল ব্যাটালিয়নে শুরু হয়। এর আগে সকালে ৫২ অভিযুক্ত জওয়ানকে আদালতে হাজির করা হয়।