সাতক্ষীরায় র্যাব অবরুদ্ধের ঘটনায় র্যাবের তদন্ত শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতক্ষীরা সদর উপজেলার নাথুয়ারডাঙ্গা গ্রামে ‘অস্ত্র উদ্ধারে’ গিয়ে র্যাবের একটি দল গ্রামবাসীর হাতে অবরুদ্ধ হওয়ার ঘটনায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) নিজস্ব তদন্ত শুরু হয়েছে। গতকাল সোমবার তদন্ত কমিটির প্রধান র্যাবের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) কর্নেল জাহাঙ্গীর আলমের নেতৃত্বে উপপরিচালক মেজর জাহিদ নাথুয়ারডাঙ্গা গ্রামের ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় তাঁদের সঙ্গে ছিলেন র্যাব-৬-এর খুলনা কার্যালয়ের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর খালিদ।সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম হাসেম খান জানান, র্যাবের তদন্ত কমিটি গতকাল বেলা ১১টার দিকে নাথুয়ারডাঙ্গা গ্রামের সফিকুল ইসলামের বাড়িতে যান। প্রথমে তাঁরা সফিকুল ও তাঁর পরিবারের সদস্যদের কাছে ওই দিনের ঘটনা শোনেন। পরে তাঁরা যেখানে অস্ত্র রাখা হয়েছিল, সেই স্থানসহ বাড়ির বিভিন্ন স্থান ঘুরে দেখেন।