প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাতক্ষীরায় ছাত্রলীগ নেতা মামুন হোসেন হত্যা মামলার এজাহারভুক্ত আসামি শিবিরের কর্মী আবদুল্লাহ মোড়লকে (২৭) গ্রেপ্তার করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ। গতকাল মঙ্গলবার দুপুরে শহরের আব্দুর রাজ্জাক পার্ক থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
ডিবি পুলিশ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের ওসি সরদার মোশারফ হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে আবদুল্লাহকে গ্রেপ্তার করে। তাঁর বিরুদ্ধে ছাত্রলীগ নেতা মামুন হত্যাসহ হরতালে নাশকতা সৃষ্টির অভিযোগ রয়েছে।
গত ২৮ ফেব্রুয়ারি দেলাওয়ার হোসাইন সাইদীর রায় ঘোষণার পর জামায়াত-শিবিরের কর্মীরা সাবেক ছাত্রলীগ নেতা মামুনকে তাঁর বাড়িতে পিটিয়ে হত্যা করেন বলে অভিযোগ রয়েছে।