সাতক্ষীরায় শিশু নিপীড়নের অভিযোগে একজন গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাতক্ষীরার কালীগঞ্জে শিশু নিপীড়নের অভিযোগে মোবারক আলী নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের রামনগর গ্রামে শিশু নিপীড়নের ওই ঘটনায় গত বৃহস্পতিবার তাঁকে আটক করে শনিবার সকালে পুলিশে সোপর্দ করা হয়। রামনগর গ্রামের চৌকিদার আলেক গাজীর ছেলে আবু বকর গাজী জানান, গত বৃহস্পতিবার রাতে বাড়িতে তিনি ও তাঁর স্ত্রী তাঁদের চার মাসের শিশুকে নিয়ে ঘুমিয়ে ছিলেন। রাত তিনটার দিকে শিশুটি চিৎকার দিয়ে ওঠে। ঘুম ভাঙার পর তিনি দেখতে পান, মোবারক গাজী দৌড়ে পালিয়ে যাচ্ছেন। পরে তাঁরা দেখতে পান, শিশুটির মলদ্বার দিয়ে রক্ত ঝরছে। বিষয়টি তিনি প্রতিবেশীদের জানান। পরদিন পার্শ্ববর্তী বন্দকাটি গ্রাম থেকে মোবারক গাজীকে ধরে স্থানীয় কৃষ্ণনগরের ইউপি চেয়ারম্যান মোশারফ হোসেনের কাছে নিয়ে আসা হয়। মোশারফ হোসেন ঘটনা শুনে শনিবার তাঁকে পুলিশে দেন।