সাতক্ষীরায় সংঘর্ষে শ্রমিকনেতা নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতক্ষীরার কালীগঞ্জে বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের কার্যালয় দখলকে কেন্দ্র করে সংঘর্ষে রাজু আহমেদ ওরফে বাবু (৩৫) নামের একজন শ্রমিকনেতা নিহত হয়েছেন।

গতকাল মঙ্গলবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে কালীগঞ্জ বাস টার্মিনালে এ ঘটনা ঘটে। রাজু কালীগঞ্জ সড়ক বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের একটি অংশের সাধারণ সম্পাদক। তিনি উপজেলার কাকশিয়ালী গ্রামের আবদুর রাজ্জাকের ছেলে। আহত ব্যক্তিরা হলেন ওই শ্রমিক ইউনিয়নের সভাপতি মোস্তাফিজুর রহমান ও যুগ্ম সাধারণ সম্পাদক আবদুর রহিম।

ইউনিয়নের সাধারণ শ্রমিক আবদুস সামাদ ও বজলুর রহমান জানান, কালীগঞ্জ সড়ক বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়ন দীর্ঘদিন ধরে মোস্তাফিজুর রহমান ও রাজু আহমেদ পক্ষের দখলে ছিল। গতকাল সকালে কামরুল ও আবু তাহের পক্ষ কার্যালয়টি দখলে নেয়। সন্ধ্যায় মোস্তাফিজুর রহমান ও রাজু আহমেদের নেতৃত্বে পাল্টা দখল করতে গেলে সংঘর্ষ বাধে।  এতে রাজু ঘটনাস্থলেই নিহত হন।