সাতক্ষীরার পানিবন্দী মানুষের সরকারি ত্রাণ বন্ধ না করার দাবিতে গতকাল সোমবার সকাল ১০টায় খুলনা নগরের পিকচার প্যালেস মোড়ে বানভাসি সংহতি মঞ্চের উদ্যোগে মানববন্ধন করা হয়েছে।মানববন্ধন চলাকালে বক্তরা বলেন, জলমগ্ন এলাকাকে দুর্গত ঘোষণা না করায় এখানে দাতাদের দৃষ্টি পড়েনি। বেসরকারি সংস্থাগুলো সীমিত আকারে ত্রাণকার্য চালাচ্ছে। দুর্গত মানুষ ঈদ করতে পারেনি, এখন পূজাও উদ্যাপন করতে পারছে না বলা চলে। এ অবস্থায় সরকারি ত্রাণ বন্ধ হলে ব্যাপক মানবিক বিপর্যয় ঘটবে।বানভাসি সংহতি মঞ্চের আহ্বায়ক ফিরোজ আহমেদের সভাপতিত্বে কর্মসূচিতে সংহতি জানিয়ে বক্তব্য দেন জাসদ নেতা মো. কায়কোবাদ, বিজেপির সিরাজ উদ্দিন, ওয়ার্কার্স পার্টির মফিদুল ইসলাম, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির মনিরুল হক, আবদুর রাজ্জাক, নাসির খান, নগর ছাত্রদলের সভাপতি আরিফুজ্জামান, সাংবাদিক মারুফ হোসেন, শরিফুল ইসলাম প্রমুখ।