প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও দৈনিক মানবজমিন-এর সাতক্ষীরা প্রতিনিধি ইয়ারব হোসেনের ওপর নৃশংস হামলার প্রতিবাদে এবং আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। গতকাল রোববার বেলা ১১টার দিকে সাতক্ষীরা প্রেসক্লাবের উদ্যোগে ক্লাবের সামনের সাতক্ষীরা-আশাশুনি সড়কে এ কর্মসূচি পালিত হয়।
মানববন্ধন কর্মসূচিতে জেলার শতাধিক গণমাধ্যমকর্মী ছাড়াও বিভিন্ন পেশার লোকজন অংশ নেন। মানববন্ধন কর্মসূচি চলাকালে বক্তব্য দেন সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি আবু আহমেদ, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান, প্রথম আলোর সাতক্ষীরার নিজস্ব প্রতিবেদক কল্যাণ ব্যানার্জি, দৈনিক পত্রদূত পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক আবুল কালাম আজাদসহ আবদুল বারী, এম কামরুজ্জামান, সেলিম রেজা, মনিরুল ইসলাম, অসীম চক্রবর্তী, রবিউল ইসলাম প্রমুখ।