সাতক্ষীরায় সিরাজুল হত্যার ঘটনায় মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতক্ষীরার শহরতলির কুচপুকুর এলাকায় ঘরে ঢুকে আওয়ামী লীগের কর্মী সিরাজুল ইসলাম হত্যার ঘটনায় সদর থানায় মামলা হয়েছে। গতকাল শুক্রবার গভীর রাতে সিরাজুলের ছেলে কবিরুল ইসলাম বাদী হয়ে মামলাটি করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক বলেন, এ মামলায় ১৩ জনের নাম উল্লেখ করা হয়েছে। অজ্ঞাত ১২ জনকে আসামি করা হয়েছে। এখনো কাউকে গ্রেপ্তার করা যায়নি।

গত বৃহস্পতিবার রাত সাড়ে নয়টার দিকে দুর্বৃত্তরা সিরাজুল ইসলামকে গুলি করে হত্যা করে। এরপর তাঁর ভগ্নিপতি কওছার আলীকে গুলি করে ও তাঁর ছেলে মো. শিমুল হোসেনকে পিটিয়ে জখম করে তারা।

সিরাজুলের পরিবারের অভিযোগ, জামায়াত-শিবিরের কর্মীরা তাঁকে হত্যা করেছেন।