সাতক্ষীরায় স্ত্রী হত্যার দায়ে এক ব্যক্তির মৃত্যুদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতক্ষীরায় স্ত্রী হত্যার দায়ে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে তাঁকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। গতকাল সোমবার সাতক্ষীরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এস এম রেজানুর রহমান এ রায় দেন। সাজা পাওয়া আসামির নাম রুহুল আমিন (৩২)। তিনি কলারোয়া উপজেলার রুদ্রপুর গ্রামের বাসিন্দা। মামলার নথি থেকে জানা যায়, ২০০৭ সালের ৯ মে রাতের বেলা রুহুল আমিন ও তাঁর পরিবারের সদস্যরা রুহুল আমিনের স্ত্রী জান্নাতুল ফেরদৌসকে শ্বাসরোধে হত্যা করেন। ওই দিনই নিহতের বাবা আজিজ গাজী বাদী হয়ে কলারোয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। মামলার বাদী আজিজ গাজী বলেন, তাঁরা সুবিচার পেয়েছেন। উচ্চ আদালতে এ রায় বহাল থাকলে তিনি খুশি হবেন।