সাতক্ষীরায় স্ত্রীকে হত্যার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার নারায়ণপুর গ্রামে গতকাল রোববার রুবিনা আক্তার (২২) নামের এক গৃহবধূ খুন হয়েছেন। যৌতুক চেয়ে না পেয়ে স্বামী তাঁকে হত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। রুবিনা উপজেলারনায়ারণপুর গ্রামের মো. আহসানুল্লাহর স্ত্রী ও পানিয়া গ্রামের নূর ইসলামের মেয়ে।

গৃহবধূর ভাই ফায়সাল আলম জানান, তাঁর বোনের সঙ্গে তিন বছর আগে আহসানুল্লাহর বিয়ে হয়। বিয়ের পর বছর না যেতেই যৌতুকের দাবিতে আহসান স্ত্রীকে নির্যাতন শুরু করেন। একপর্যায়ে আহসান গোপনে দ্বিতীয় বিয়ে করেন।

ঘটনাটি জানাজানি হলে দ্বিতীয় স্ত্রীকে তালাক দেবেন বলে রুবিনার কাছে আহসান এক লাখ টাকা দাবি করেন।

এই টাকা দিতে অস্বীকার করায় গত শনিবার রাতে রুবিনাকে মারধর করেন তাঁর স্বামী। এতে তিনি অসুস্থ হয়ে পড়েন।

একপর্যায়ে গতকাল ভোর রাতে আহসান রুবিনাকে শ্বাসরোধে হত্যা করেন। এ ব্যাপারে আহসানুল্লাহর সঙ্গে যোগাযোগের চেষ্টা করে তাঁকে পাওয়া যায়নি। তিনিসহ তাঁর বাড়ির সদস্যরা পালিয়ে গেছেন।