সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় আহত পথচারীর মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সড়ক দুর্ঘটনায় আহত শাহানাজ বেগম গতকাল শনিবার ভোরে সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তিনি সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কদমতলা গ্রামের বাহাদুর গাজীর মেয়ে। শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবিব জানান, গত বৃহস্পতিবার সকাল আটটার দিকে মুন্সিগঞ্জ থেকে হরিনগর বাজার যাওয়ার পথে বিশ্বরোডের কাছে মোটরসাইকেলের ধাক্কায় আহত হন স্বামী পরিত্যক্তা শাহানাজ বেগম। প্রথমে তাঁকে শ্যামনগর স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়। শনিবার ভোর সাড়ে চারটার দিকে তিনি মারা যান। ময়নাতদন্ত শেষে লাশ নিহত ব্যক্তির স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।