সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় নিহত ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতক্ষীরার দেবহাটা উপজেলার চণ্ডীপুর গ্রামে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মহাদেব ঘোষ (৪০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি মোটরসাইকেলের আরোহী ছিলেন।


আজ শুক্রবার সকাল ১০টার দিকে সাতক্ষীরা-কালীগঞ্জ সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত মহাদেব ঘোষের বাড়ি চণ্ডীপুর গ্রামে। দুর্ঘটনায় কেনা সরকার (৪৫) নামের মোটরসাইকেলের আরেক আরোহী আহত হন। তাঁকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।


দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফ হোসেন প্রথম আলোকে বলেন, মহাদেব ঘোষ ও কেনা সরকার একটি মোটরসাইকেলে করে চণ্ডীপাড়া থেকে পারুলিয়া যাচ্ছিলেন। ঘোপাডাঙ্গা মোড়ে পৌঁছালে একটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়।


ওসি আশরাফ হোসেন আরও জানান, ট্রাক ও চালক পলাতক। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।


সাতক্ষীরা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিত্সক নাসিমা ফারহানা জানান, আহত কেনা সরকারের অবস্থা আশঙ্কাজনক।