সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় নিহত ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতক্ষীরা সদর উপজেলার লাবসায় সাতক্ষীরা-যশোর মহাসড়কে গতকাল রোববার বাসের ধাক্কায় ব্যবসায়ী মো. আফতাবুজ্জামান (৪০) নিহত হয়েছেন।প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সদর উপজেলার লাবসা এলাকায় গতকাল সকাল ১০টায় সাতক্ষীরা-যশোর মহাসড়কে যশোরগামী একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মো. আফতাবুজ্জামান (৪০) ছিটকে পড়ে আহত হন। স্থানীয় লোকজন উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। তিনি সাতক্ষীরা সদর উপজেলার লাবসা গ্রামের আবদুল মান্নানের ছেলে। আফতাবুজ্জামান মোটরসাইকেলে করে যশোর থেকে বাড়ি ফিরছিলেন।