সাতক্ষীরায় হাজতির মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতক্ষীরায় গতকাল বুধবার আবুল কাসেম (৫৫) নামের এক হাজতির মৃত্যু হয়েছে। তিনি সাতক্ষীরা শহরের ঘোষপাড়ার জিয়াদ আলীর ছেলে। জেলা কারাগারের কারাধ্যক্ষ আবু তালেব বলেন, গত ২৪ জুন একটি প্রতারণা ও একটি মারপিটের মামলায় আবুল কাসেমকে সদর থানার পুলিশ গ্রেপ্তার করে কারাগারে পাঠায়। গতকাল একটি মামলায় সাতক্ষীরার মুখ্য বিচারিক হাকিম শহীদুল ইসলাম তাঁকে পাঁচ বছর সশ্রম কারাদণ্ডাদেশ ও পাঁচ হাজার টাকা জরিমানার নির্দেশ দেন। বেলা আড়াইটার দিকে আবুল কাসেমকে কারাগারে আনা হয়। বিকেল চারটার দিকে তিনি বুকে ব্যথা অনুভব করলে তাঁকে সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।