সাতক্ষীরায় ১৪ দল প্রার্থীর প্রচার মাইক ভাঙচুর
দশম জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-২ আসনের (তালা-কলারোয়া) ১৪-দলীয় জোটের প্রার্থী ওয়ার্কার্স পার্টির নেতা মুস্তফা লুৎ ফুল্লাহের প্রচার মাইক ভাঙচুর করা হয়েছে। গতকাল শনিবার বিকেলে তালা উপজেলা সদরের নুরুল্লাপুর গ্রামে এ ঘটনা ঘটেছে।
জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সরদার ফিরোজ আহমেঞ্চদ জানান, গতকাল বিকেলে মুস্তফা লুৎ ফুল্লাহের প্রচার মাইক বের হয়। তালা উপজেলা সদরের নুরুল্লাপুর প্রাথমিক বিদ্যালয়ের সামনে জামায়াত-শিবিরের কর্মীরা প্রচার মাইক ও ভ্যানটি ভাঙচুর করেন। প্রচারে নিয়োজিত আতা শেখ জানান, জামায়াত-শিবিরের কর্মীরা তাঁকে মারধর করেন। পরে মাইক ও ভ্যান ভাঙচুর করে পালিয়ে যান। তবে তালা উপজেলা জামায়াতের সমন্বয়ক ও ইসলামকাঠি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম ফারুখ জানান, এ ধরনের কোনো খবর তাঁর জানা নেই। থানার ওসি মো. সাইফুল ইসলাম বলেন, প্রচার মাইক ভাঙচুরের অভিযোগ তিনি পেয়েছেন।