মিঠা পানির মাছের ঘোষণা দিয়ে বাগদাচিংড়িসহ লোনা পানির বিভিন্ন ধরনের মাছ আমদানি করায় সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে পাঁচটি ট্রাকভর্তি প্রায় ২৫ হাজার কেজি মাছ আটক করা হয়েছে। মঙ্গলবার রাতে সাতক্ষীরা-ভোমরা সড়কের আলীপুর এলাকা থেকে এসব ট্রাক আটক করা হয়।আটককৃত প্রায় ১৪ টন বাগদাচিংড়ি মঙ্গলবার রাতে নষ্ট করে ফেলা হয়। অন্য ১১ টন মাছ সাতক্ষীরা কাস্টমস গুদামে জমা দেওয়া হয়েছে।সাতক্ষীরা জেলা মৎস্য কর্মকর্তা মো. আবদুল ওয়াদুদ জানান, বাংলাদেশের চিংড়িশিল্প ধ্বংসের অপতৎপরতা শুরু হয়েছে। এ দেশের চোরাকারবারিদের সহযোগিতায় মিথ্যা ঘোষণা দিয়ে নিম্নমানের চিংড়ি আমদানি করা হচ্ছে। সাতক্ষীরা ভোমরা কাস্টমস সুপার মঞ্জুরুল হক দাবি করেন, আটককৃত মাছ আমদানি-নিষিদ্ধ এ ধরনের কোনো ঘোষণা নেই। মিষ্টি পানির ঘোষণা দিয়ে লোনা পানির মাছ আমদানি করলে তার জন্য জরিমানা হতে পারে। কিন্তু আটক করে নষ্ট করা আইনসমঞ্চত নয়। তিনি বলেন, এসব মাছ ইছামতি ফুডস নামের একটি প্রতিষ্ঠান আমদানি করেছে।সাতক্ষীরা ৩৮ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আবু বাছির জানান, হঠাৎ করে ভারতের চোরাকারবারিরা আমদানি-নিষিদ্ধ বাগদাচিংড়ি মাছ বাংলাদেশে পাচার করছে। তাদের হাতে ইতিমধ্যে ভারতীয় বাগদাচিংড়ির চালান আটক হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় মেজর আবু মোতাহার মোহমঞ্চাদ সোহেল ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মালেকের উপস্থিতিতে বিজিবি সদস্যরা সাতক্ষীরা-ভোমরা সড়কের আলীপুর এলাকা থেকে পাঁচটি ট্রাকভর্তি ১৪ হাজার ৭৫০ কেজি চিংড়ি ও ১১ হাজার কেজি অন্যান্য মাছ আটক করেন। রাতে চিংড়ি মাছ নষ্ট করে ফেলা হয়। অন্যান্য মাছ আগেই সাতক্ষীরা কাস্টমস গুদামে জমা দেওয়া হয়েছে।