সাতক্ষীরায় ৩০০ বস্তা ইউরিয়া সারসহ আটক ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতক্ষীরার সদর উপজেলা থেকে গতকাল বুধবার ৩০০ বস্তা ইউরিয়া সারসহ তিন ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।আটক ব্যক্তিরা হলেন শহরের কাটিয়া লস্করপাড়া এলাকার ট্রাকচালক নূর হোসেন, তাঁর সহকারী মহিদুল ইসলাম ও সদর উপজেলার ভাদড়া এলাকার কামরুল ইসলাম।বিজিবি সূত্রে জানা গেছে, খুলনা থেকে ইউরিয়া সারভর্তি ট্রাক নিয়ে একটি চোরাচালান চক্র ভারতে পাচারের জন্য সাতক্ষীরায় আসছে— গতকাল সকালে এ খবর পেয়ে বর্ডার গার্ডের সদস্যরা অভিযান চালান। পরে সদর উপজেলার সীমান্ত এলাকা বাবুলিয়া বাজার থেকে সারসহ ওই তিনজনকে আটক করা হয়। দুপুরে সারভর্তি ট্রাকসহ তাঁদের থানায় হস্তান্তর করা হয়।সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রতন শেখ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।