প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাতক্ষীরার ৭ নীলডুমুর রাইফেলস ব্যাটালিয়নে বিদ্রোহের ঘটনায় বিডিআরের ৬০ জওয়ানের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি শুরু হচ্ছে আজ সোমবার। সকাল ১০টায় আদালতের কার্যক্রম শুরু হবে। শুনানি হবে সাতক্ষীরা ৪১ রাইফেলস ব্যাটালিয়নের সদর দপ্তরে স্থাপিত বিশেষ আদালত-১-এ। আদালতে সভাপতিত্ব করবেন বিডিআরের মহাপরিচালক মেজর জেনারেল মো. মইনুল ইসলাম।বিডিআর সূত্রে জানা গেছে, আদালতের অন্য সদস্যরা হলেন—অ্যাটর্নি জেনারেলের প্রতিনিধি ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. খসরুজ্জামান, লে. কর্নেল খালিদ ও মেজর লুত্ফুল করিম। আদালতে সহায়তা করবেন বিশেষ কৌঁসুলি মোশারফ হোসেন ও সাহিদুর রহমান।