সাতক্ষীরায় ‘কৃষকের স্বাস্থ্যসেবা’ কার্যক্রম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঘূর্ণিঝড় আইলায় ক্ষতিগ্রস্ত সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নে গত বৃহস্পতিবার ২৬তম ‘কৃষকের স্বাস্থ্যসেবা’ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। জাপান-বাংলাদেশ ফ্রেন্ডশিপ হসপিটাল ও চ্যানেল আই-এ প্রচারিত ‘হূদয়ে মাটি ও মানুষ’ অনুষ্ঠানের উদ্যোক্তারা এ কার্যক্রমের যৌথ আয়োজক। দেশে প্রান্তিক কৃষক-কিষানিকে স্বাস্থ্যসেবার আওতায় আনতে ২০০৮ সালে তারা এ কার্যক্রম শুরু করে।এ কার্যক্রমের আওতায় ১৫ সদস্যের একটি চিকিৎসা দল বৃহস্পতিবার বুড়িগোয়ালিনী ইউনিয়নের নীলডুমুর মাঠে স্থানীয় কৃষক, কিষানি ও তাঁদের পরিবারের সদস্যসহ প্রায় এক হাজার ২০০ রোগীকে চিকিৎসাসেবা এবং বিনা মূল্যে ওষুধ সরবরাহ করেন। চ্যানেল আই-এর বার্তা-প্রধান শাইখ সিরাজ এবং জাপান-বাংলাদেশ ফ্রেন্ডশিপ হসপিটালের চেয়ারম্যান জোনাইদ শফিক ও ব্যবস্থাপনা পরিচালক সরদার এ নাঈম ওই দলের নেতৃত্ব দেন। বিজ্ঞপ্তি।