সাতক্ষীরায় ‘সাংবাদিক’ পরিচয়ে ফেনসিডিল পাচার, গ্রেপ্তার ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নামসর্বস্ব পত্রিকার সাংবাদিক পরিচয়ে কিছু অসাধু ব্যক্তি সাতক্ষীরা সীমান্ত এলাকায় ফেনসিডিল পাচারের সঙ্গে জড়িত বলে অভিযোগ পাওয়া গেছে।পুলিশের ভাষ্যমতে, মোটরসাইকেলের পেছনে ‘প্রেস’ ও ‘সংবাদপত্র’ লিখে সীমান্ত এলাকা থেকে ফেনসিডিলসহ বিভিন্ন অবৈধ পণ্য পাচার ও আনা-নেওয়ার কাজ করছেন এসব ‘সাংবাদিক’। গত এক সপ্তাহে সাংবাদিক পরিচয়দানকারী দুই ব্যক্তিকে ফেনসিডিলসহ গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁদের কাছ থেকে ‘প্রেস’ লেখা একটি মোটরসাইকেল ও খুলনা থেকে প্রকাশিত একটি দৈনিকের পরিচয়পত্র উদ্ধার করা হয়েছে। কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুজ্জামান মোল্লা বলেন, গতকাল বুধবার ভোরে উপজেলা সদরের পাইলট উচ্চবিদ্যালয়ের সামনে থেকে ‘প্রেস’ লেখা একটি নম্বরবিহীন মোটরসাইকেলসহ গোলাম রসুল (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।