সাতছড়িতে র্যাবের অভিযান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হবিগঞ্জের সাতছড়ি জাতীয় উদ্যানে আবারও গতকাল রোববার র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) অভিযান চালিয়েছে বলে স্থানীয় অধিবাসীদের সূত্রে জানা গেছে। তবে র্যাবের দাবি, এটি কোনো অভিযান নয়। এটি তাদের নিয়মিত কাজের অংশ ছিল। এলাকাবাসী ও র্যাব-৯ শ্রীমঙ্গল ক্যাম্পের অধিনায়ক মোসাব্বির হোসেন বলেন, গতকাল ভোরে ৫০ জনের একটি দল সাতছড়িতে ঢোকেন। তাঁরা স্থানীয় আদিবাসী টিপরাপল্লিতেও যান। পল্লির একজন অধিবাসী বলেন, র্যাব সদস্যরা একটি বাড়িতে খোঁড়াখুঁড়ি করেন। এ সময় আশপাশে কাউকে থাকতে দেওয়া হয়নি। সাতছড়িতে গত ৩ জুন র্যাব অভিযান চালিয়ে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র উদ্ধার করে।