সাতজন আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ডাকাতির অভিযোগে নাটোরের সিংড়ায় দেশীয় অস্ত্রসহ সাতজনকে আটক করেছে পুলিশ। শুক্রবার গভীর রাতে উপজেলার চৌগ্রাম-কালিগঞ্জ সড়কের স্থাপনদীঘি এলাকা থেকে তাদের আটক করা হয়। ডাকাতির প্রস্তুতিকালে এলাকাবাসী তাদের দেখে পুলিশে খবর দেয়। পরে সিংড়া থানার পুলিশ সেখানে গিয়ে সাতজনকে আটক করে। এ সময় কয়েকজন পালিয়ে যায়। আটক ব্যক্তিদের কাছ থেকে দুটি হাঁসুয়া, একটি ডেগার ও গাছ কাটার একটি করাত উদ্ধার করা হয়। নাটোর প্রতিনিধি