সাতজনকে গণপিটুনি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার মাছিহাতা ইউনিয়নের চাপুইর গ্রামে গত বৃহস্পতিবার রাতে ডাকাতির প্রস্তুতির অভিযোগে সাতজনকে আটক করে পিটুনি দেয় এলাকাবাসী। গতকাল শুক্রবার ভোরে তাদের পুলিশে সোপর্দ করা হয়েছে। গ্রেপ্তার হওয়া ছয়জনের বাড়ি বিজয়নগর উপজেলার মাশাউড়া গ্রামে। তারা হলো আবদুছ ছালাম, জসিম মিয়া, আলাল মিয়া, সহিদ মিয়া, হানিফ মিয়া ও ইকবাল মিয়া। গ্রেপ্তার হওয়া অপর ব্যক্তি সাইফুল ইসলামের বাড়ি শহরের মেড্ডা এলাকায়। ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি