সাতজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কালোবাজারে ট্রেনের টিকিট বিক্রি করার দায়ে গতকাল বৃহস্পতিবার রাজধানীর কমলাপুর রেলস্টেশনে সাতজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ডাদেশ দিয়েছেন র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। তাঁদের কাছ থেকে বিক্রি করা ৩৮টি টিকিট ও বিক্রির ২ লাখ ৩০ হাজার টাকা জব্দ করা হয়।
কারাদণ্ডাদেশ পাওয়া ব্যক্তিরা হলেন মো. জাহাঙ্গীর মিয়া, মো. বাবুল সিকদার, মো. আবুল কালাম, মো. সেলিম, দুলাল বাবু, আবুল কালাম আজাদ ও তৌহিদুল ইসলাম।
র‌্যাবের সূত্র বলেছে, গতকাল সকাল সাতটার দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলমের নেতৃত্বে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত টিকিট কালোবাজারিদের আইনের আওতায় নিতে অভিযান চালান।