সাতজনের দণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সমশের আলী নামের এক অটোরিকশাচালক খুনের ঘটনায় সাতজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন আদালত। রাজশাহীর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক গোলাম আহমেদ গতকাল সোমবার পাঁচজনকে যাবজ্জীবন ও দুজনকে ১০ বছর করে কারাদণ্ড দেন। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন। যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন নগরের সুজানগর এলাকার রুবেল হোসেন ওরফে আদম, শামীম হোসেন, হাসান ওরফে সজীব, সুমন হোসেন ও মতিউর ওরফে মতি। আর ১০ বছরের কারাদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন নগরের গুড়িপাড়া এলাকার বাপ্পী ও ওসমান। ২০১৩ সালের ১৯ জুলাই নগরের সুজানগর এলাকায় অটোরিকশাচালক সমশের আলীকে খুন করা হয়।