চট্টগ্রাম-১২ (আনোয়ারা-কর্ণফুলী) আসনের উপনির্বাচনে এ পর্যন্ত সাতজন মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। উপনির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ১৭ জানুয়ারি।চট্টগ্রাম জেলা নির্বাচন কার্যালয় সূত্র জানায়, চট্টগ্রাম থেকে মনোনয়ন ফরম নিয়েছেন প্রয়াত সাংসদ আখতারুজ্জামান চৌধুরীর ছেলে সাইফুজ্জামান চৌধুরী, ছাত্রলীগের সাবেক সহসভাপতি ও অগ্রণী ব্যাংকের পরিচালক শাহজাদা মহিউদ্দিন, আওয়ামী লীগের আরেক প্রয়াত সভাপতিমণ্ডলীর সদস্য আতাউর রহমান খান কায়সারের মেয়ে ওয়াসিকা খান, মহানগর জাতীয় পার্টির সদস্যসচিব তপন চক্রবর্তী, বিএনপির অপহূত নেতা জামাল উদ্দিন চৌধুরীর ছেলে চৌধুরী ফরমান রেজা ও গণফোরামের উজ্জ্বল ভৌমিক। এ ছাড়া আনোয়ারা থেকে ফরম নিয়েছেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও রূপালী ব্যাংকের পরিচালক আবুল কালাম চৌধুরী। গত ৪ নভেম্বর এ আসনের সাংসদ আখতারুজ্জামান চৌধুরী মারা গেলে নির্বাচন কমিশন গত ৯ ডিসেম্বর উপনির্বাচনের তফসিল ঘোষণা করে।