সাতজনের যাবজ্জীবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাগেরহাটে হত্যার দায়ে তিন সহোদরসহ সাতজনকে যাবজ্জীবন কারাদণ্ড, প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা ও জরিমানা অনাদায়ে আরও এক বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে। বাগেরহাটের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-২-এর বিচারক মো. রেজাউল করিম গতকাল বুধবার এ রায় দেন। যাবজ্জীবন কারাদণ্ড পাওয়া ওই সাতজন হলেন বাগেরহাট সদর উপজেলার ছোট সিংগা গ্রামের তিন সহোদর কৃষ্ণপদ মৃধা, নিত্য মৃধা ও কমল মৃধা এবং একই গ্রামের সুভাষ রায়, সুপ্রকাশ মৃধা, মিহির বিশ্বাস এবং সমীর বিশ্বাস। তাঁদের মধ্যে মিহির বিশ্বাস পলাতক রয়েছেন। আদালত একই দিন ওই মামলার চার আসামিকে বেকসুর খালাসের আদেশ দিয়েছেন।