সাতজনের সাক্ষ্য, সাক্ষীদের জেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আসামি ল্যান্স নায়েক সহকারী আবুল কালাম আজাদ সাক্ষীর কাছে জানতে চান, ‘আপনি কি জানেন, চিকিৎসার অভাবে আমার শিশু মেয়েটি কিছু দিন আগে মারা গেছে?’ সাক্ষী বললেন, ‘না, জানি না।’ আবুল কালাম আজাদ এরপর আদালতের দিকে তাকিয়ে বললেন, ‘মাননীয় আদালত, সাক্ষী আমাকে বিদ্রোহী বলছেন, কিন্তু ওই দিন আমি কিছুই করিনি। আমি স্বেচ্ছায় দরবার হল ত্যাগ করিনি।’পিলখানায় বিডিআর বিদ্রোহের ঘটনায় রেকর্ড উইংয়ের ১১১ জনের বিরুদ্ধে করা মামলায় গতকাল সোমবার সাক্ষীকে জেরার সময় কথাগুলো বলেন আবুল কালাম আজাদ। গতকাল এ মামলার ৪৫ জন আসামির বিরুদ্ধে সাক্ষ্য দেন সাতজন। পরে ৩৫ জন আসামি ছয় সাক্ষীকে জেরা করেন। বিডিআর সদর দপ্তরের দরবার হলে স্থাপিত বিশেষ আদালত-৯-এ এই মামলার বিচারকাজ চলছে।গতকাল সর্বশেষ সাক্ষী নায়েক সহকারী আবদুল মান্নান ১০ জনের বিরুদ্ধে সাক্ষ্য দেন। আসামিরা তাঁকে জেরা করার আগেই বেলা পৌনে একটায় আদালত আজ মঙ্গলবার সকাল নয়টা পর্যন্ত মুলতবি করা হয়।গতকাল সকাল নয়টায় আদালতের কার্যক্রম শুরু হয়। আদালতে সভাপতিত্ব করেন বিডিআরের ঢাকা সেক্টরের কমান্ডার কর্নেল হাবিবুল করিম। তাঁকে সহযোগিতা করেন বিডিআরের কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল মো. নাসিমুল আলম ও মেজর মো. আলী মুসতাঈন খান। আদালতে অ্যাটর্নি জেনারেলের প্রতিনিধি ছিলেন মোস্তফা জামান ইসলাম। মামলায় প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন লেফটেন্যান্ট কর্নেল মিজানুর রহমান।