সাতজনের সাজা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার শেরপুরে ভ্রাম্যমাণ আদালত গতকাল বৃহস্পতিবার দুপুরে তিনজন মাদকসেবীকে ছয় মাস ও চারজন জুয়াড়িকে পাঁচ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন। শেরপুর ইউএনও এ কে এম সরোয়ার জাহান এই রায় দেন। সাজাপ্রাপ্ত মাদকসেবীরা হলেন উপজেলার রহমতপুর গ্রামের মো. শাহজাহান, কানাইকান্দরের শহিদুল ইসলাম ও টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার বিরবরুয়া গ্রামের শাহ আলমগীর। সাজাপ্রাপ্ত জুয়াড়িরা হলেন উপজেলার খন্দকারটোলা দক্ষিণপাড়ার গোলাপ মিয়া, মো. তোতা, লিটন তালুকদার ও হাসেম আলী। বিকেলে তাঁদের বগুড়া জেলখানায় পাঠানো হয়েছে।