সাতটি অস্ত্র ও গান পাউডার উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেহেরপুর শহর ও চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলা শহর থেকে সাতটি আগ্নেয়াস্ত্র, ১১টি গুলি, পাঁচটি ম্যাগাজিন, বোমা তৈরির দুই কেজি গান পাউডার উদ্ধার করেছেন র‌্যাব সদস্যরা। ঢাকায় র‌্যাব-১-এর একটি দল গতকাল বৃহস্পতিবার অস্ত্রের ক্রেতা সেজে অভিযান চালিয়ে এসব উদ্ধার করে। এ সময় তিন ব্যক্তিকে আটক করা হয়।আটক ব্যক্তিরা হলেন মেহেরপুর শহরের পুরাতন পোস্ট অফিস পিয়াদাপাড়ার জহিরুল ইসলাম ও সদর উপজেলার বুড়িপোতা গ্রামের আনিছুর রহমান এবং আলমডাঙ্গার নজরুল ইসলাম।