সাতটি গরু চুরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের তারাগঞ্জ উপজেলায় এক রাতে তিন কৃষকের সাতটি গরু চুরি হয়েছে। গত বুধবার রাতে উপজেলার জিগারতল ও কুর্শা আর্দশপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। জিগারতল গ্রামের কৃষক নয়া মিয়ার বাড়ি থেকে চোরেরা দুটি গাভি, কুর্শা আদর্শপাড়া গ্রামের মমিনুল ইসলামের তিনটি গাভি ও রফিকুল ইসলামের দুটি বকনা বাছুর নিয়ে গেছে। গতকাল বৃহস্পতিবার সকালে এসব ঘটনা জানাজানি হয়। তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল লতিফ মিয়া বলেন, তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি